ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে কাকড়াসহ ৬ জেলে আটক 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ২২ জুলাই ২০২৩
সুন্দরবনে কাকড়াসহ ৬ জেলে আটক 
সুন্দরবনে কাকড়াসহ ৬ জেলে আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাকড়া আহরণ করার অভিযোগে ৬ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার ভোরে বাগেরহাটের মোংলার লাউডোব পারাপার ঘাট এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মোংলার মেরিন ড্রাইভ রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের এ জরিমানা করেন।

Advertisement

আটক জেলেরা হলেন সোনাইলতলা ইউপির উলুবুনিয়া গ্রামের মো. কিবরিয়া শেখের ছেলে মো. আইয়ুব আলী শেখ, একই গ্রামের ফিরোজ গাজীর ছেলে মো. নাইম গাজী, মো. সালাম শেখের ছেলে তরিকুল শেখ, সিকিরডাঙ্গা এলাকার ইজাহার গাজীর ছেলে মো. ওসমান গাজী, পেড়িখালি এলাকার ইউসুফ আলী গাজীর ছেলে মো. রব্বানী গাজী ও সিদার বুনিয়া এলাকার আজিজ গাইনের ছেলে জাহিদুল গাইন।

সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) বলেন, চলমান প্রজনন মৌসুমে সুন্দরবনে নদী খালে কাকড়া আহরণ কঠোরভাবে নিষিদ্ধ আছে। বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনে কাকড়া আহরণ করে আনার সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ শ কেজি কাকড়া উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান জানান, প্রতি বছরে জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস কাকড়া ধরা নিষিদ্ধ। এ সময়ে মা কাকড়া ধরায় পরিবেশের ক্ষতি হয়েছে। পুলিশ তাদের হাতেনাতে ধরেছে। ৬ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আহরিত কাকড়া সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে ছেড়ে দেয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!