সোমবার ভোর ৬টার দিকে কমিউনিটি প্যাট্টল গ্রুপের লিডার সহকারী বনস্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে নাকজোড়া খালে কাঁকড়া ধরার প্রাক্কালে জেলেদের আটক করেন। এ সময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও দোনদড়িসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেন প্যাট্টল গ্রুপের সদস্যরা।
আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের শাহ জামাল, রুবেল হোসেন, শাহ পরান ও ৯নং সোরা গ্রামের ইমরান গাজী এবং ইমন গাজী।
.png)
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।