সোমবার ভোর ৬টার দিকে কমিউনিটি প্যাট্টল গ্রুপের লিডার সহকারী বনস্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে নাকজোড়া খালে কাঁকড়া ধরার প্রাক্কালে জেলেদের আটক করেন। এ সময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও দোনদড়িসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেন প্যাট্টল গ্রুপের সদস্যরা।
আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের শাহ জামাল, রুবেল হোসেন, শাহ পরান ও ৯নং সোরা গ্রামের ইমরান গাজী এবং ইমন গাজী।
.png)
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন, আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।