ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, দুই জেলে কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ২০ মে ২০২৩
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, দুই জেলে কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

সুন্দরবনের খালে বিষ ছিটিয়ে মাছ শিকারের সময় দুই জেলেকে আটক করে জেলে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে খুলনার জেলা কারাগারে পাঠানো হয় তাদের। 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব এই তথ্য জানান। এর আগে শুক্রবার বিকেলে সুন্দরবন থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে বন রক্ষকীরা। 

আটককৃতরা হলেন খুলনার কয়রার মো. আবুল মোড়ল এবং মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের মো. নুরুল গাজী।   

Advertisement

এসিএফ রানা দেব বলেন, শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঝাপসী টহল ফাঁড়ির ঝাপসী খালের আগায় বিষ ছিটিয়ে তারা মাছ শিকার করছিলো। এ সময় নিয়মিত টহলে থাকা ঝাপসি টহল ফাঁড়ির বন রক্ষকীরা তাদের ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিষের বোতল ও একটি ডিঙি নৌকা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেয়া হয় বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!