মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী থেকে এসব জেলেদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন- ২ নম্বর কয়রা এলাকার শাহাদাত গাজী, কামরুল ইসলাম, ওবাইদুল্যাহ, মিজানুর রহমান, মেছের ঢালী, গোবরা এলাকার আব্দুল বারী সরদার, বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম ও খাসখালী এলাকার আব্দুল বারী।
.png)
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্মার্ট প্যাট্টল টিমের দলপতি স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীতে অভিযান চালান। এ সময় ঐ ৯ জেলেকে আটক করেন। পরে তাদের থেকে নিষিদ্ধ ফাঁস জাল, ১০০ কেজি চাল ও ২টি নৌকাসহ আনুষঙ্গিক মালামাল উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করায় জেলেদের আটক করা হয়েছে। এ ঘটনায় বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।