ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ১১ এয়ারগানসহ যুবক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ২৪ মে ২০২৩
সাতক্ষীরায় ১১ এয়ারগানসহ যুবক গ্রেফতার
দেবহাটায় ১১টি এয়ারগানসহ যুবক গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার দেবহাটায় ১১টি এয়ারগানসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে দেবহাটার সখীপুর মোড়ে বাস কাউন্টারের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মো. ইমাদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের নূর ইসলামের ছেলে। 

বুধবার বিকেলে এ তথ্য জানান দেবহাটা থানার ওসি বাবুল আকতার। 

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১১টি এয়ারগানসহ চোরাচালানী ইমাদুল ইসলামকে হাতেনাতে আটক করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!