ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ২১ মে ২০২৩
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত
প্রতীকী ছবি

সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতক্ষীরা পাটকেলঘাটা ডাকবাংলোর তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন এবং পাটকেলঘাটা কালিবাড়ি এলাকার নিমাই সরকারের ছেলে অংকুশ সরকার। আকাশ এবং অংকুশ পাটকেলঘাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র ছিলেন। তারা রোববারের এসএসসি পরীক্ষায়ও অংশ নিয়েছিলেন।

পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের শিক্ষক নাজমুল হক জানান, আকাশ এবং অংকুশ সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। পথে বিনেরপোতা ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।

Advertisement

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়েছে গেছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!