ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মহাখালী ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৭, ১৫ মে ২০২৩
মহাখালী ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় নিহত ১
ফাইল ফটো

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের উপরে ডাম্প ট্রাকের ধাক্কায় মো. নুরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ঘটে এ দুর্ঘটনা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়ং। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মামা আশরাফুল ইসলাম জানান, ফ্লাইওভার সংরক্ষণের দায়িত্বে থাকা আইটিডি কোম্পানির শ্রমিক ছিলেন নুরুল ইসলাম (৪০)। সকালে কাজ করার সময় গুরুতর আহত হন। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় কোতোয়ালি থানায়।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!