ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রীদের উত্ত্যক্ত করায় ১৪ কিশোর আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ২৬ জুলাই ২০২৩
ছাত্রীদের উত্ত্যক্ত করায় ১৪ কিশোর আটক
প্রতীকী ছবি

মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা এলাকায় মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে কলেজছাত্রসহ ১৪ কিশোরকে আটক করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

ইউএনও মো. শাহরিয়ার রহমান জানান, মাসিক আইনশৃঙ্খলা সভায় ঝিটকা খাজা রহমত আলী কলেজ এবং ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা স্কুল-কলেজে যাওয়ার সময় ইভটিজিংয়ের শিকার হয় বলে আলোচনা হয়। সে প্রেক্ষিতে বুধবার সকালে ঝিটকা এলাকায় অভিযান চালিয়ে ১৪ কিশোরকে আটক করা হয়। 

Advertisement

তিনি আরো জানান, এদের মধ্যে চারজন কলেজ শিক্ষার্থী ও ১০ জন স্কুল শিক্ষার্থী। আটককৃতরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মোবাইল কোর্টের আওতায় নেয়ার সুযোগ নেই। সবার অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। সব অভিভাবকরা আসলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!