ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিঠামইনে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ২৬ জুলাই ২০২৩
মিঠামইনে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ফাইল ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছর ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ডসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত খাইরুল ইসলাম (২৮) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের শেখের হাটি গ্রামের কেনু মিয়ার ছেলে।

মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে সাজাপ্রাপ্ত পলাতক খাইরুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত ৬ জুন মাদক আইনে খাইরুল ইসলামকে ১ বছর ১০ মাস সশ্রম কারাদণ্ড, ৬ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। তিনি শাস্তি এড়াতে বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!