পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার আশোকাঠি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে হাবিব সরদারের দিঘির পাড়ে মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ইলিশ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইলিশ পরিবহন বাসটি পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানার পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। আহত ২৭ জনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ১৪ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)