ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০ 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫২, ২৩ জুলাই ২০২৩
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০ 
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার ভোরে ঢাকা-বনপাড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার আনারুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। নিহত আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে থানার এএসআই আরিফুল ইসলাম।

Advertisement

বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শ্যামলী পরিবহনের হেলপার ও সুপারভাইজার। এ সময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ের থানার পুলিশ ও বনপাড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

ঝলমলিয়া হাইওয়ে থানার এএসআই আরিফুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। শ্যামলী পরিবহনের চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারে খবর দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!