শুক্রবার ভোরে উপজেলার হাজি সাহেব মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন বন্দর উপজেলার নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার কাইয়ূম মিয়ার ছেলে। আহতরা হলেন, আরজিদ, সাঈদ ও সিএনজিচালক তোফাজ্জল হোসেন।
.png)
নিহতের স্বজনরা জানান, রিমন সকালে বন্ধুর বিয়ের আনুষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে দুই বন্ধুকে নিয়ে সোনারগাঁ চৌরাস্তার যাওয়ার উদ্দেশে যাচ্ছিলেন। হাজি সাহেব বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ বন্দর থানার ওসি আবু বক্কর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।