ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ২১ জুলাই ২০২৩
কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজির সংঘর্ষে নুর ইসলাম নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া (ডাহুক সেতু সংলগ্ন) এলাকায় পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলামের বাড়ি জেলার বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের টিভারপাড়া এলাকায়। আহতরা হলেন, একই ইউনিয়নের বিউটিপাড়া এলাকার অজিত চন্দ্র রায় ও আটোয়ারি উপজেলার গাঠিয়া পাড়া এলাকার দেবীচরণ চন্দ্র বর্মন।

Advertisement

স্থানীয়রা জানান, সিএনজি নিয়ে চিকিৎসার জন্য ভারতগামী এক দম্পতিকে বাংলাবান্ধা ইমিগ্রেশনে রেখে তার স্বজনরা বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ডাহুক ব্রিজ পার হয়ে মোড় নেয়ার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি কাভার্ড ভ্যান সিএনজিটিকে ধাক্কা দেয়।

এ সময় সিএনজিচালক নুর ইসলাম, যাত্রী অজিত ও দেবীচরণ গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

তেতুঁলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সিএনজিচালকের মৃত্যু হয়। আমরা নিহতের মরদেহের সুরতহাল করেছি। এ ঘটনায় হাইওয়ে আইনে একটি নিয়মিত মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!