মঙ্গলবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতদের স্থানীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নূর আলী-আইয়ুব গ্রুপ ও মতি-জাফর গ্রুপের মধ্যে অনেক দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জেরে সকালে নূর আলী-আইয়ুব গ্রুপের লোকজন মতি-জাফর গ্রুপের লোকজনকে ডাকাডাকি শুরু করেন। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের স্থানীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
.png)
সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।