উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর ইউএনও (ভারপ্রাপ্ত) মো. মোশারফ হোসেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সরকারি জায়গা অবৈধভাবে দখলদারদের জিম্মায় ছিল। চলতি বছরের এপ্রিল মাসে সরকারি জায়গাগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু পুনরায় কিছু অবৈধ দখলদার আবার সরকারি জায়গায় স্থাপনা তৈরি করে। আজ দুপুরে মেড্ডা বাসস্ট্যান্ড থেকে কোকিল ট্রেক্সটাইল পর্যন্ত রাস্তার দু’পাশে অভিযান পরিচালনা করে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
.png)
এ সময় সদর মডেল থানা পুলিশ, ভূমি অফিসের কর্মকর্তারা, সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।