বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ আদেশ দেন। এছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত কানাই মিয়া জেলার সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকার লিবু মিয়ার ছেলে।
জানা যায়, ২০১৯ সালের ১৬ ডিসেম্বর প্রতিবেশীর বাড়ি থেকে ফিরে আসার সময় নিখোঁজ হয় সরাইল উপজেলা পশ্চিম কুট্টাপাড়া গ্রামের মো. হাদিস মিয়ার ৯ বছর বয়সী কন্যা জয়নব আক্তার। পরদিন ১৭ ডিসেম্বর বিকেলে বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশ ঝাড় থেকে জয়নবের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জয়নবের মা ফেরদৌসী বেগম সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ কানাইকে গ্রেফতার করে। পুলিশকে দেয়া জবানবন্দিতে কানাই জানায়, সে জয়নবকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে মারধর করে জোরপূর্বক ধর্ষণের পর গলাটিপে হত্যা করে। পরে জয়নবের লাশ বাড়ির পার্শ্ববর্তী বাঁশ ঝাড়ে ফেলে আসে।
.png)
মামলার আইনজীবী সৈয়দ মেরাজুল ইসলাম জানান, নৃশংসভাবে জয়নব হত্যাকাণ্ডের ঘটনায় আসামি কানাইয়ের জবানবন্দির প্রেক্ষিতে আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছে। এতে আমরা ন্যায় বিচার পেয়েছি। এ রায়ে বাদীপক্ষের লোকজন সন্তুষ্ট।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পরিদর্শক দিদারুল আলম জানান, শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আদালত একজনকে ফাঁসির রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।