ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ১৮ জুলাই ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু হয়েছে। 

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মাঝে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন। প্রত্যেক কার্ডধারী ২ কেজি করে মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল পাচ্ছেন। মশুর ডাল ৬০ টাকা কেজি, সয়াবিন তেল ১০০ টাকা লিটার ও চাল ৩০ টাকা দরে বিক্রি করা হয়। 

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন বলেন, সদর উপজেলার স্বল্প আয় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। পৌরসভায় ৪ হাজার ৯৫২ জনসহ সদর উপজেলায় ১৬ হাজার ৬১৮ জন নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি করা হচ্ছে। আজ পৌরসভার সদর উপজেলা পরিষদ চত্ত্বর, কালভৈরব, কারখানাঘাট আনন্দবাজার ও শেরপুর ঈদগাহ মাঠে চারটি স্থানে এই টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।

Advertisement

তিনি আরো বলেন, স্বল্প আয়ের মানুষের টিসিবির পণ্য অনেকটায় সহযোগীতা হবে। আজ ২ কেজি তেল, ২ কেজি ডাল, ৫ কেজি চাল দেয়া হচ্ছে। চিনির বরাদ্দ না থাকায় চিনি দেওয়া হচ্ছে না। পরে পর্যায়ক্রমে সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

তিনি আরো বলেন, টিসিবির পণ্য বিক্রি করায় বাজার স্থিতিশীল থাকবে। টিসিবির পণ্য নিয়ে কেউ যেন কোন রকম দুর্নীতি করতে না পারে সেজন্য আমাদের মনিটরিং অব্যাহত থাকবে।

এ সময় সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, ট্যাগ অফিসার মো. ইয়াসিন উপস্হিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!