রোববার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ঘাটাইল উপজেলার বানিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালপুর উপজেলার কালিমন্দির এলাকার রাশিদুল ইসলাম সোহেল ও ঘাটাইল উপজেলার দেওলা বাড়ী ইউপির খিলগাতী এলাকার মামুন হোসেন।
.png)
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে ঘাটাইল থেকে গোপালপুর নিজ বাড়িতে ফিরছিলেন রাশিদুল। এ সময় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত আরো দুজন।
ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।