ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রংপুরে ট্রাকের ধাক্কায় নিথর কৃষক

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ১৩ জুলাই ২০২৩
রংপুরে ট্রাকের ধাক্কায় নিথর কৃষক
ফাইল ছবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় খাদ্য বহনকারী ট্রাকের ধাক্কায় হাবু মুন্সি (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর সয়রাবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবু বিদিতর মাঝাপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আলমদিতর ইউনিয়নের তুলশিরহাট থেকে কাজী ফার্মসের খাদ্যবাহী ট্রাক ইউনিয়নের সয়রাবাড়ির দিকে যাচ্ছিলো। ট্রাকটি সয়রাবাড়ি ব্রিজ এলাকায় এলে সাইড দিতে গিয়ে সাইকেল আরোহী হাবু মুন্সিকে ধাক্কা দেয়। এতে রাস্তা থেকে ছিটকে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় উত্তেজিত জনতা ট্রাকসহ চালককে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, ট্রাকের ধাক্কায় কৃষক হাবু মুন্সি নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!