শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বালুয়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ওসি শাহআলম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাস ও রংপুর থেকে ঢাকাগামী যাত্রী ভর্তি ট্রাকের মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কের বালুয়া বাজার এলাকায় রাত সাড়ে ১২টার দিকে সংঘর্ষ হয়। এতে ট্রাকের ছাদের ওপর থাকা তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় ট্রাকের আরো কমপক্ষে ৩৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে। এছাড়া পুলিশের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে যোগ দিয়েছে। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।