নিহত রুবেল ইসলাম রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রামের মো. নাজিমুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এম রুবেল মোটরসাইকেল চালিয়ে নাটোর থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে গাজিরবিল এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রুবেল মহাসড়কের ওপর ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রুবেল হোসেন মারা যান। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে মরদেহ ঝলমলিয়া হাইওয়ে থানায় নিয়ে যান। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে।
.png)
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।