ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশু-নববধূ নিহত

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ৩ জুলাই ২০২৩
নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশু-নববধূ নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নববধূ নিহত হয়েছেন। সোমবার দুপুরে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত নববধূ তাহেরা লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়নের নাওরা গ্রামের কামরুল সিকদারের মেয়ে। তিন মাস আগে তার বিয়ে হয়েছে। অপরদিকে নিহত জান্নাতুল বিছালি গ্রামের তোরাপ আলী মেয়ে।

জানা যায়, তাহেরা বাবার বাড়ি নাওরা গ্রাম থেকে স্বামী সুজন মোল্যাকে নিয়ে ইজিভ্যানে দিঘলিয়া যাচ্ছিলেন। পথি মধ্যে সারোল বৌবাজার মোড়ে ইজিভ্যান বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তাহেরা আহত হন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়।

Advertisement

অপরদিকে, নড়াইল সদর উপজেলার আগদিয়া পুরাতন হাটখোলা আলী হোসেনের কাছে শিশু জান্নাতুল রাস্তা পার হচ্ছিলো। এ সময় একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে শিশুটি ইজিভ্যানের চাকার নিচে পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!