ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪২, ১০ জুলাই ২০২৩
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনার কবলে পড়ে পর্তুগালে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দেশটির ছোট জেলা সান্তারাই শহরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো ৩ জন পর্তুগিজ নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার দিন সন্ধ্যায় কাজ থেকে বাসায় ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান বাংলাদেশি শাহিনুর রহমান (২৭) ও ইব্রাহিম আখন্দ (৪১)।

এদিকে, আহত দুইজন পর্তুগিজ নাগরিককে প্রাথমিক চিকিৎসা ও একজনকে উন্নত চিকিৎসার জন্য দেশটির রাজধানী লিসবনে পাঠানো হয়েছে।

Advertisement

নিহত শাহিনুর রহমানের দেশের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বালুখন্ড গ্রামে ও ইব্রাহিম আখন্দের মাদারীপুরের রাজৈর উপজেলায়।

বর্তমানে তাদের মৃতদেহ দেশটির সান্তারাই সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা আছে। বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটির নেতৃবৃন্দরা দেশে মরদেহ পাঠানোর জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!