বৃহস্পতিবার (২৯ জুন) স্থানীয় সময় সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে জানানো হয়, আমট্রাক ট্রেনটি লস অ্যাঞ্জেলস থেকে সিয়াটলের দিকে যাচ্ছিল। লস অ্যাঞ্জেলস থেকে ৮০ কিলোমিটার দূরে মোরপার্কের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটিতে ২০০জন যাত্রী ছিলো। তবে লাইনচ্যুত হয়ে ট্রাকের ড্রাইভারসহ ১৫জন আহত হয়। ঘটনার পর ট্রাকের ড্রাইভারকে ট্রমা সেন্টারে এবং ১৪জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
আমট্রাক কর্তৃপক্ষ জানিয়েছে, যদি ট্রেনটি লাইন থেকে পড়ে যেত তাহলে ঘটনা আরও খারাপ হতে পারতো।
এক বিবৃতিতে আমট্রাক জানিয়েছে, ট্রেনের সব যাত্রীসহ ১৩ জন সদস্যকে উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে আমট্রাক।
এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের অ্যান্ডি ভেন্সিভার বলেন, আমরা ভাগ্যবান ট্রেনটি আংশিক লাইনচ্যুত হয়েছে। এর কারণেই আহতের সংখ্যা কম হয়েছে।
ওই ট্রেনে ওরেগন থেকে মা শেরি পিটারসনকে নিয়ে ফিরছিলেন মাইন্ডি ফেবার নামের এক নারী। তিনি এক সংবাদমাধ্যমকে বলেন, “আচমকাই জোরে একটা ঝাঁকুনি অনুভব করলাম। তারপর ট্রেন থেমে গেল। কামরার ভিতরে তখন যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলেন। জানালা দিয়ে উঁকি মারতেই দেখি, আমাদের কামরাটি লাইন থেকে ছিটকে বেরিয়ে গিয়েছে।”