ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ৬ জুলাই ২০২৩
বগুড়ায় ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ফাইল ছবি

বগুড়া সদরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ ২ জন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার গাবতলি-বগুড়া আঞ্চলিক সড়কের ছাতিয়ানতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রা গান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৬০)। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহতরা হলেন, অটোরিকশাচালক বগুড়ার গাবতলী উপজেলার বাদশা মিয়া (৫০) ও যাত্রী পলাশ মাহামুদ (২৩)।  

Advertisement

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে বগুড়া শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় সারিয়াকান্দিতে যাওয়ার পথে ছাতিয়ানতলায় এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোরিকশা স্থানীয় নারুলি ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাক জব্দ করা সম্ভব হয়নি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!