মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির বাসটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরবর্তীতে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত শাওন হরিপুর কালুর ডাইং সাহাজীপাড়া এলাকার বাসিন্দা শামিম হোসেনের ছেলে।
দামকুড়া থানার ওসি মশিউর রহমান জানান, ঘটনার পরপরই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসসহ চালককে আটক করা হয়েছে।
.png)