ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেকুয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ৪ জুলাই ২০২৩
পেকুয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত
পেকুয়া থানা। ফাইল ফটো

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক যাত্রী। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউপির কাদিমাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউপির সরলিয়া বাজার এলাকার আহমদ নবীর ছেলে শেহাব উদ্দিন ও আনোয়ারা উপজেলার হাবিবুর রহমানের ছেলে নুরুল আমিন। আহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

জানা যায়, উপজেলার এবিসি সড়কের ধনিয়াকাটা বাজারের দক্ষিণ পাশের তিন রাস্তার মোড়ে পেকুয়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রামগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী শিহাব উদ্দিন ঘটনাস্থলে মারা যান। দুজন গুরুতর আহত হন। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল আমিন।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, ঘটনাস্থল ও হাসপাতাল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। চালক ও সহকারী পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!