শনিবার সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ঐ যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম পাপ্পু। তিনি জেলার বাঘা উপজেলার ঢাকাচন্দ্রগাঁতি গ্রামের সাহেব হোসেনের ছেলে। গত ২ জুলাই থেকে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল। তিনি জানান, ঐ যুবকের অবস্থার অবনতি হলে ৪ জুলাই আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
.png)
উল্লেখ্য, গত জুন মাস থেকে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়েছে। শনিবার সকাল পর্যন্ত আটজন রোগী চিকিৎসাধীন ছিলেন। এ পর্যন্ত মোট ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৭ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।