ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফতুল্লায় যুবককে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৩, ৭ জুলাই ২০২৩
ফতুল্লায় যুবককে গলাকেটে হত্যা
ফতুল্লা মডেল থানা- ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লার বোয়ালিয়া খাল এলাকায় নয়ন নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে বোয়ালিয়া খালের পাশে ভূইয়ারবাগ গলির খালি স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত নয়ন সিকদার একই এলাকার জালাল সিকদারের ছেলে। 

জালাল সিকদার বলেন, আমার ছেলেকে কারা হত্যা করেছে জানি না। নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, আমি এর বিচার চাই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম বলেন, আমি ঘটনাস্থলে আছি। হত্যার কারণ জানার জন্য চেষ্টা করছি। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!