বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ শহরের বাসিন্দা নুর-এ-ইসলাম ওরুফে সেজান, রাব্বি সরদার এবং আতিকুর।
পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, নওগাঁ শহরের সুলতানপুর মহল্লার বাসিন্দা অটোরিকশা চালক অতুল কুমার সরকারের কাছে নুর-এ ইসলাম এবং রাব্বি সরদারের ৪৭ হাজার টাকা পাওনা ছিল। অতুল পাওনা টাকা পরিশোধ করতে না পারায় তার অটোরিকশার ব্যাটারি নেয়ার পরিকল্পনা করেন নুর-এ ইসলাম এবং রাব্বি সরদার। গত ২১ মে রাতে তারা কৌশলে অটোরিকশাসহ অতুলকে শহরের বাইপাস সড়কের একটি ইট ভাটার কাছে ডেকে নেন। সেখানে নুর-এ ইসলাম বঁটি দিয়ে অতুলের গলায় আঘাত করেন। এ সময় অতুলকে পেছনে থেকে রাব্বি ধরে থাকলে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
.png)
অতুলের মৃত্যু নিশ্চিত করতে একটি ইট দিয়ে তার মাথার পেছনে আঘাত করা হয়। হত্যার পর অটোরিকশার পাঁচটি ব্যাটারি নিয়ে চলে যান নুর-এ ইসলাম এবং রাব্বি সরদার। এ ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঘটনার ১০ দিন পর তাদের গ্রেফতার করা হয়। এছাড়া হত্যার কাজে ব্যবহৃত বঁটি আতিকুর কিনে দেওয়ায় তাকে সহযোগী হিসেবে গ্রেফতার করা হয়।