বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার সদরের বারোয়াখালির মোস্তার আহমেদের ছেলে সায়েদ ইসতিয়াক আহাম্মদ, চট্টগ্রামের পাঁচলাইশের কামরুল ইসলাম ভূঁইয়ার ছেলে দৌলত আজিম ভূঁইয়া, আজিমের স্ত্রী মীম আক্তার ওরফে খুশী এবং কুমিল্লার লাকসামের জয়নাল আবেদীনের ছেলে মুজিবুল হক।
অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, বুধবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে বসিয়ে বিভিন্ন যান বাহন তল্লাশির সময় একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামতে বললে পালানোর চেষ্টা করে। পরে গাড়িটি থামিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এছাড়া গাড়ি থেকে ৪৭ হাজার ৫৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
.png)