শনিবার রাতে আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোছা. অন্তরা ওরফে আকলিমা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি বড় পুকুরপাড় এলাকার মো. পূর্ণ আহম্মেদ মুন্নার স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, শনিবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অটোরিকশা যাত্রী আকলিমাকে সাত হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)