ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩৫ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৮ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ২২ মে ২০২৩
৩৫ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৮ জন গ্রেফতার
তৃতীয় লিঙ্গের ৮ জন গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ বন্দরে ৩৫ হাজার ইয়াবসহ তৃতীয় লিঙ্গের ৮ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাব ১১।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার একেএম মনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রফিক ওরফে ললিতা, রবি আলম ওরফে বিউটি, একরাম ওরফে পরীমনি, রবি আলম ওরফে প্রিয়া ২৪, আল-আমিন ওরফে নিশি, রায়হান ওরফে আঁখি, সাবের ওরফে বিজলী ও ফারুক ওরফে রিয়ামনি।

Advertisement

কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার একেএম মনিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তৃতীয় লিঙ্গের ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের দল নেতাসহ সবাই তৃতীয় লিঙ্গের সদস্য। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অত্যন্ত কৌশলভাবে তৃতীয় লিঙ্গের আড়ালে বিভিন্ন স্থানে ভ্রমণের বাহানায় ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্তদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ১১ আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!