মৃতরা হলো, উপজেলার খলেয়া ইউনিয়নের আব্দুল কুদ্দুসের বড় মেয়ের ছেলে হাসান (১২) এবং দ্বিতীয় মেয়ে আদুরি বেগমের মেয়ে দৃষ্টি মনি (১৩)। তারা সম্পর্কে খালাতো ভাইবোন।
স্থানীয়রা জানান, ঈদুল আজহা উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে আসে হাসান ও দৃষ্টি মনি। শুক্রবার জুমার নামাজ চলাকালীন তারা নানার বাড়ি সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় সবার অজান্তে তারা পুকুরে ডুবে যায়।
.png)
এদিকে পরিবারের সদস্যসহ গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করে তাদের না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি দুলাল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।