বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের বড়ইতলী প্যারাবন এলাকা থেকে বিয়ারগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।
.png)
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বড়ইতলী প্যারাবনের মধ্যে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখা যায়। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫টি বস্তা থেকে ৫৯৪ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিয়ারগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।