গ্রেফতারকৃত জাফর আলম উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার বাসিন্দা।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।
.png)
তিনি জানান, রোববার (২ জুলাই) রাতে র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের অভিযানিক দল কাঞ্জরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাফর আলমকে গ্রেফতার করে। তিনি গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
তিনি আরো জানান, তাকে আগের মামলার গ্রেফতারী পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।