ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার ৭

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ৩ জুলাই ২০২৩
রাজশাহীতে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার ৭
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী নগরীতে দুই হাজার পিস ইয়াবাসহ সাতজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার রাতে মহানগরের মেহেরচন্ডী বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাজিব হোসেন, মো. আশিক, মো. আশরাফুল আলম, মো. ইব্রাহিম হোসেন সাগর, মো. নাইম আলী, শ্রী সোহাগ সরকার এবং মো. কাওসার হোসেন রাজু।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আল মামুন। তিনি জানান, রোববার রাতে জানা যায়- মতিহার থানার মেহেরচন্ডী বুধপাড়া এলাকায় মো. কাওসার হোসেন রাজুর বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করে রাজিব, আশিক, আশরাফুল, ইব্রাহিম, নাইম, সোহাগ ও কাওসারকে গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দুইজন পালিয়ে যান। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছেন। আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!