রোববার (১৮ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নাছিমাকে আটক করা হয়। এ সময় নারীর দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে র্যাব।
আটক নাছিমা আক্তার (২৮) নাইক্ষ্যংছড়ি ধুছড়ি ইউনিয়নের লেমুছড়ি ৭ নম্বর ওয়ার্ডের মতিউর রহমানের স্ত্রী।
.png)
সোমবার বিকেলে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নাছিমা স্বীকার করেন; তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং পাশের সীমান্ত এলাকা টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় কেনাবেচা করে আসছেন। গ্রেফতার আসামি ও উদ্ধার মাদক রামু থানায় হস্তান্তর করা হয়েছে।