ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মাঝি খুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৫, ৭ জুলাই ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মাঝি খুন
রোহিঙ্গা ক্যাম্প (ফাইল ছবি)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা মাঝি (কমিউনিটি নেতা) নিহত হয়েছেন।

নিহত এবাদুল্লাহ (৩০) ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ ব্লকের সাব মাঝির দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, একদল রোহিঙ্গা সন্ত্রাসী এবাদুল্লাহকে তুলে নিয়ে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

অপর এক রোহিঙ্গা মাঝি জানান, এবাদুল্লাহর সঙ্গে একটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের বিরোধ ছিল। অপরাধ কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!