শনিবার দুপুরে উখিয়া উপজেলার থাইংখালী ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত সেতারা বেগম একই ক্যাম্পের নুরুল আমিনের স্ত্রী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে থাইংখালী ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকে অভিযান চালায় এপিবিএন। এ সময় আড়াই কেজি গাঁজা এবং ২৮০ ইয়াবাসহ সেতারা বেগমকে নিজ বসতঘর থেকে আটক করা হয়।
.png)
রোববার ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।