ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় রোহিঙ্গা নারীর যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২৩
মাদক মামলায় রোহিঙ্গা নারীর যাবজ্জীবন
ফাইল ছবি

চট্টগ্রামে মাদক মামলায় নূর তাজ নামে এক রোহিঙ্গা নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নূর তাজ কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, মাদক মামলায় রোহিঙ্গা নারী নূর তাজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। তবে নূর তাজ জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন।

Advertisement

২০১৮ সালের ২৮ ডিসেম্বর নগরের বাকলিয়া থানা এলাকায় একটি বাস থেকে ১০ হাজার ইয়াবাসহ নূর তাজ ও এক শিশুকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ঐ ঘটনায় বাকলিয়া থানায় মামলা করেন অধিদফতরের তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!