ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যাম্পে যুবক হত্যায় রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ৩০ জুন ২০২৩
ক্যাম্পে যুবক হত্যায় রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে আশিক এলাহী নামে যুবক হত্যার ঘটনায় রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিহতের স্ত্রী দিলদার বেগম এ মামলা করেন।

এর আগে, সোমবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৯ ব্লক থেকে হাত-পা বাঁধা অবস্থায় আশিক এলাহীর লাশ উদ্ধার করা হয়। নিহত আশিক বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৭ ব্লকের শহিদুল হকের ছেলে।

Advertisement

স্থানীয় রোহিঙ্গারা জানান, আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা আশিককে অপহরণ করে। পরে তাকে হত্যা করে হাত-পা বাঁধা অবস্থায় ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৯ ব্লকে ফেলে যায়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!