শুক্রবার (৩০ জুন) সকালে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে ২৩ জুন রোহিঙ্গা সন্ত্রাসীরা ঐ দুইজনকে অপহরণ করে।
উদ্ধারকৃতরা হলেন- টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ব্লক-এ/৫ এর সলিমুল্লাহের ছেলে মোহাম্মদ ইলিয়াস ও একই ব্লকের মোহাম্মদ আলমের ছেলে রবি আলম ।
.png)
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার জামাল পাশা জানান, ২৩ জুন রাত ৮টার দিকে রোহিঙ্গা ক্যাস্প-২৬ শালবাগান এ/০৭ ব্লকের পানের দোকানের সামনে থেকে ৮-১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী দুজন রোহিঙ্গাকে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়।
তিনি আরো জানান, এপিবিএনের আভিযান চলার সময় ৩০ জুন সকাল ৭টার দিকে অপহরণকারী রোহিঙ্গা সন্ত্রাসীরা ভিকটিমদের শালবাগান ক্যাম্পের এ/০৯ ব্লকের কাঁটাতার বেস্টনির বাইরের পাহাড়ের পাদদেশে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে এপিবিএন ভিকটিমদের উদ্ধার করে।