ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় চাচার হাতে ধর্ষণের শিকার ৯ বছরের ভাতিজি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩, ৬ জুলাই ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় চাচার হাতে ধর্ষণের শিকার ৯ বছরের ভাতিজি
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা মো. রাসেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুর মা আশুগঞ্জ থানায় অভিযোগ করলে অল্প সময়ের মধ্যেই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার মো. রাসেল মিয়া (২১) বাঘমাড়া এলাকার মো. আলী মিয়ার ছেলে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি বসতবাড়ির নিচতলায় তার দাদার রুমে পড়ালেখা করছিল। এ সময় কেউ না থাকায় চাচা রাসেল মিয়া তাকে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে তার নিজের রুমে নিয়ে যায়। শিশুটি যখন রুম ঝাড়ু দিচ্ছিল তখন চাচা রাসেল দরজা বন্ধ করে তাকে জাপটে ধরেন এবং ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা ও অন্যান্যরা এসে তাকে উদ্ধার করে। 

আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, শিশুটির মা থানায় অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করা হয়। আশুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!