ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামা‌টি‌তে শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ৫ জুলাই ২০২৩
রাঙ্গামা‌টি‌তে শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামা‌টির লংগদু‌তে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. রু‌বেল (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি রু‌বেল লংগদু উপ‌জেলার গাউসপুর মাস্টার পাড়ার মা‌নিক বেপারীর ছে‌লে।

বুধবার রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ ই এম ইসমাইল হো‌সেন এ রায় দেন।

মামলার নথি থেকে জানা যায়, রাঙ্গামা‌টির লংগদু উপ‌জেলার বগাচত্তর ইউনিয়‌নের গাউসপুর ফ‌রেস্ট অফিস এলাকায় জঙ্গ‌লে ২০১৬ সালের ২৭ আগস্ট ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করেন মোটরসাইকেল চালক মো. রু‌বেল। শিশু‌টি‌কে গাউসপুর মাস্টারপাড়া পৌঁছে দেওয়ার কথা ছিল। তার মা ঢাকার পোশাক শ্রমিক ও বাবা চট্টগ্রা‌মের রিকশা চালক। শিশু‌টি লংগদুতে মামার বা‌ড়ি‌তে থা‌কে। এ ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে লংগদু থানায় মামলা করেন। ২০১৬ সালের ৭ ডি‌সেম্বর আসামি রু‌বে‌লের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আদালতে বিচার শুরু হয়। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, রাষ্ট্রপ‌ক্ষের উপস্থা‌পিত দা‌লি‌লিক সাক্ষ্য, ফ‌রেন‌সিক সাক্ষ্য শে‌ষে রায় প্রদান ক‌রেন।  

Advertisement

শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রু‌বেলকে যাবজ্জীবন, ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছ‌রের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!