রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে। অভিযুক্ত ব্যক্তি একই ইউনিয়নের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, ঐ এলাকার একটি মাদরাসায় ভুক্তভোগী ছাত্রী গত তিন বছর ধরে আবাসিকে থেকে লেখাপড়া করে আসছেন। মাদরাসার শিক্ষক শাহিনুর ইসলাম গত বৃহস্পতিবার (২৯ জুন) রাতে সুকৌশলে উক্ত ছাত্রীকে মাদরাসার একটি নির্জন কক্ষে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নীলফামারী সদর থানায় মামলা করেন।
.png)
নীলফামারী সদর থানার ওসি খাঁন মো. শাহরিয়ার জানান, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় শনিবার মামলা করেছেন। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর রাতেই ঐ শিক্ষককে গ্রেফতার করা হয়। রোববার আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।