মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহের পাকরুল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর একই এলাকার সাঈদ ফকিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আহাজ উদ্দিন ফকির। তিনি জানান, জাহাঙ্গীর নিজ বাড়িতে পানি উত্তোলনের জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)