ঘটনাটি ঘটেছে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বাকলজোড়া ইউনিয়নের চারিগাঁওপাড়া গ্রামে। মৃত মামুন ফকির ওই গ্রামের বাবুল ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, মামুনের ছোট বোনের বিয়ে রোববার। বাড়িতে চলছে বিয়ের আয়োজন। শনিবার সকালে দুজনকে সঙ্গে নিয়ে বাড়ি পরিষ্কারের কাজ করছিলেন মামুন। একপর্যায়ে ঘরের টিনের চালা সরাতে যান তারা। কিন্তু বিদ্যুতের তার ছিড়ে টিনের চালা বিদ্যুতায়িত হয়। এতে মামুনসহ আরো দুজন আহত হন। মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফলে মুহূর্তেই বিয়ে বাড়ির আনন্দ বিষাদে পরিণত হয়।
.png)
দুর্গাপুর থানার এসআই আবু রায়হান জানান, মামুনের সঙ্গে আরো দুজন আহত হয়েছিলেন। তারা বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। কিন্তু হাসপাতালে নেয়ার পথে মারা যান মামুন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।