ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯ বন্ধুর ঝরনা ভ্রমণ, নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৬, ২ জুলাই ২০২৩
৯ বন্ধুর ঝরনা ভ্রমণ, নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার
ছবিতে নুরুল আবছার ও আরিফুল ইসলাম আরিফ

চট্টগ্রামের মীরসরাইয়ে ঝরনার পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মৃতরা হলেন- নগরের আকবরশাহ থানার ফিরোজশাহ এলাকার মো. জামিলের ছেলে নুরুল আবছার ও একই এলাকার জসীম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম আরিফ। এরমধ্যে আবছার স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও আরিফ ডেকোরেশন দোকানের কর্মচারী।

জানা গেছে, রোববার সকালে ফিরোজশাহ এলাকা থেকে মীরসরাইয়ের বড়কমলদহ এলাকার রূপসী ঝরনায় ঘুরতে যান ৯ বন্ধু। সবাই মিলে ঝরনার ওপরে ওঠেন তারা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে নামার সময় আবছার ও আরিফকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন বন্ধুরা। পরবর্তীতে না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান।

Advertisement

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, রূপসী ঝরনায় দুই পর্যটক হারিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এরপর অভিযান চালিয়ে ঝরনার কূপ থেকে তাদের মরদেহ করি। তারা সাঁতার না জানায় কূপের পানিতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, মরদেহ দুটি থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন এলে তাদের বুঝিয়ে দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!